হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়া হিসেবে জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান সমর্থিত এই সংগঠনটি।

এক বিবৃতিতে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন, এই গোষ্ঠী সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে তিনি ‘অপরাধের সর্বোচ্চ’ বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবিলায় আমাদের কর্তব্য পালন করবো।

হিজবুল্লাহ লেবাননের একটি প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন। দেশটির সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণও তাদের হাতে।

১৯৮০-এর দশকের শুরুর দিকে ইসরাইলের বিরোধিতার লক্ষ্য নিয়ে এই সংগঠনটি গড়ে ওঠে। তখন লেবাননের গৃহযুদ্ধ চলছিল এবং ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করে রেখেছিল। ইরান সে সময় এই সংগঠন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

১৯৯২ সাল থেকে হিজবুল্লাহ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। এরপর থেকে সংগঠনটি লেবাননের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

সূত্র: বিবিসি বাংলা

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরাইলের

ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান শুরু ১২ সেপ্টেম্বর

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত

দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সর্বাত্মক সহযোগিতা করব

ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে রোমাঞ্চকর লড়াই

ইরান যুদ্ধে যোগ দেওয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী