হোম > বিশ্ব > আমেরিকা

অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুল্কনীতি দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর এ পদক্ষেপ নিলেন তিনি। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।

আগামী ১৫০ দিন বিশ্বের সব দেশের ওপর এই শুল্কই কার্যকর থাকবে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে প্রণীত বাণিজ্য আইনের ১২২ ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্য কোনো আইন কিংবা আইনের ধারার বলে আগের শুল্কব্যবস্থা ফিরিয়ে আনা যায় কি না, সে বিষয়ে অনুসন্ধান করতে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের বিকল্প আছে, চমৎকার সব বিকল্প আছে। এসব বিকল্প ব্যবহার করা হলে আরো বেশি অর্থ আসবে। আমরা আরো বেশি অর্থ আদায় করতে পারব এবং আরো শক্তিশালী হবো।’

উল্লেখ্য, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমরার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের (আইইপিএ) আওতায় ২০২৫ সালের ২ এপ্রিল নতুন শুল্কনীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। সেই নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন শুল্ক’ আরোপের পাশাপাশি ‘পাল্টা শুল্ক’ (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করেন তিনি। পরবর্তীতে চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপড়েনের সময় ‘পাল্টা শুল্ক’কে (রেসিপ্রোকাল ট্যারিফ) হাতিয়ার হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করেছেন ট্রাম্প।

ট্রাম্পের এই শুল্কনীতির ফলে গত প্রায় এক বছরে শুধু শুল্ক থেকে অতিরিক্ত ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার উপার্জন করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা