হোম > বিশ্ব > আমেরিকা

তেল সরবরাহ ঠেকাতে যুক্তরাষ্ট্র ‘জলদস্যুতা’ করছে: কিউবা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আলজাজিরা।

ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার তেল পরিবহন আটকে দেওয়াকে যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে অভিযোগ করেছেন কিউবার একজন জ্যেষ্ঠ কূটনীতিক। তার দাবি, মার্কিন সামরিক হামলা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ওয়াশিংটন কার্যত কিউবার বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপ করেছে।

কলম্বিয়ায় কিউবার রাষ্ট্রদূত কার্লোস ডি সেসপেডেস শনিবার আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার আটকে দিয়ে কিউবায় জ্বালানি পৌঁছাতে বাধা দিচ্ছে। তার ভাষায়, এটি স্পষ্ট আন্তর্জাতিক জলদস্যুতা।

ডি সেসপেডেস বলেন, বিপ্লবের পর ৬৭ বছরে কিউবা কখনোই এতটা তীব্র মার্কিন হুমকির মুখে পড়েনি। তিনি দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সামরিক চাপের কথা স্মরণ করিয়ে দেন।

এই মাসের শুরুতে মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলা থেকে কিউবায় তেলের প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। অথচ সাম্প্রতিক দশকগুলোতে ভেনেজুয়েলাই ছিল কিউবার প্রধান তেল সরবরাহকারী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কিউবায় ভেনেজুয়েলার তেলের প্রবাহ এখন ‘শূন্য’। তিনি হুমকি দেন, এই অবস্থা বজায় থাকবে। ট্রাম্প এমনকি মন্তব্য করেন, ভেনেজুয়েলার তেল ছাড়া কিউবা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে।

যদিও কিউবা মেক্সিকোসহ অন্য উৎস থেকে তেল আমদানি চালিয়ে যাচ্ছে, তবু ভেনেজুয়েলার তেল বন্ধ হলে দেশটির সংকটাপন্ন অর্থনীতি আরও চাপে পড়তে পারে। পলিটিকো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কিউবার ওপর পূর্ণ জ্বালানি অবরোধ আরোপের বিষয়টিও বিবেচনা করছে, যা মানবিক সংকট তৈরি করতে পারে।

ডি সেসপেডেস বলেন, যুক্তরাষ্ট্রের চাপ কিউবাকে দমাতে পারবে না। তার ভাষায়, এক ফোঁটা তেল না পেলেও কিউবা ভয় পায় না এবং সাম্রাজ্যবাদী হুমকির কাছে মাথা নত করবে না।

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন মার্কিন বিচারকের

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ করলেন ট্রাম্প

ভারতে হাজার বছরের ঐতিহ্যবাহী মসজিদসহ যেসব স্থাপনা ধ্বংস করেছে মোদি সরকার

ইরান যুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাভোগী কারা

ইরান-লেবানন ও পশ্চিম তীরে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

ফিলিস্তিনপন্থিদের বিজয়ে স্পষ্ট ইসরাইলের সঙ্গে ডেমোক্র্যাটদের দূরত্ব

যুক্তরাষ্ট্রে হাইতি ও সিরিয়ার অভিবাসীদের আইনি সুরক্ষা বাতিল

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

আফটারশকের আতঙ্কে বাইরে রাত কাটাচ্ছেন হাজারো ভেনেজুয়েলাবাসী