হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলিতে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ৮

রয়টার্স

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর অতর্কিত গুলিতে অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশুসহ আটজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার কারণ, নিহত ব্যক্তিদের পরিচয় এবং সন্দেহভাজন হামলাকারীর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

এরি শহরের পুলিশপ্রধান রিক লোরো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২৮ বছরের বেশি সময়ের কর্মজীবনে তিনি এমন ঘটনা দেখেননি।

তার ভাষায়, শহরবাসী যে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছে, এরি শহরে এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেছে বলে তার মনে হয় না।

রিক লোরো বলেন, বন্দুকধারী বাড়িতে প্রবেশের পর বাইরে বেরিয়ে আসেন এবং দুই নারীকে গুলি করেন। ওই দুই নারীকে তখন ‘বিচলিত’ অবস্থায় দেখা যায়। তারা প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে এদিক-ওদিক হাঁটছিলেন। পেরি স্ট্রিটের ওই বাড়ির দ্বিতীয় তলায় সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজে পায় পুলিশ।

এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক বিবৃতিতে এরি শহরের বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, এই কঠিন সময়ে তার প্রশাসন শহরটির মেয়র দারিয়া ডেভলিনকে ‘সার্বিক সহায়তা’ দেবে।

ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রিপাবলিকানরা

জি-২০ জোটের সম্মেলন ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪, বিদ্যুৎবিচ্ছিন্ন বহু মানুষ

শান্তিতে নোবেল বিজয়ীর নাম আগে কখনো শুনিনি: ট্রাম্প

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প