হোম > বিশ্ব > আমেরিকা

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

আমার দেশ অনলাইন

ছবি: আলজাজিরা

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ করে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করার দায়ে দুই চীনা নাগরিককে ৩০ মাস করে কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন ৪০ বছর বয়সি লিরেন ‘রায়ান’ লাই এবং ৩৯ বছর বয়সি ইউয়ানসে চেন। শুক্রবার মার্কিন বিচার বিভাগের (ডিওজে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কারাভোগ শেষে তাদের তিন বছর নজরদারির আওতায় থাকতে হবে।

আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের আগে থেকেই চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন তারা । মার্কিন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য সংগ্রহের বিনিময়ে সামরিক সদস্যদের অর্থ দেওয়ার পরিকল্পনা করেন তারা।

২০২২ সালের মে মাসে গোপনে অর্থ লেনদেনের মাধ্যমে ১০ হাজার ডলার পৌঁছে দেন তারা। এ ধরনের লেনদেনকে ‘ডেড ড্রপ’ বলা হয়। পরে একই পদ্ধতিতে আরও ২০ হাজার ডলার লেনদেনের ব্যবস্থা করেন তারা।

এ ছাড়া একটি নৌঘাঁটি, সামরিক প্রশিক্ষণার্থী ও কর্মরত নৌসেনাদের ছবি সংগ্রহ করেন। মার্কিন নৌবাহিনীর এক কর্মীর ব্যক্তিগত তথ্য এবং সম্ভাব্য গোয়েন্দা লক্ষ্যবস্তু সামরিক কর্মকর্তাদের বিস্তারিত পরিচিতিও সংগ্রহ করেন চেন।

দুই ব্যক্তি বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার তথ্য মার্কিন অ্যাটর্নি জেনারেলকে না জানানোর অভিযোগে দুটি মামলায় দোষ স্বীকার করেন। ২০২৫ সালের জুনে তাদের গ্রেপ্তার করা হয়।

মার্কিন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ আইজেনবার্গ বলেন, তাদের কর্মকাণ্ড ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করা এবং চীনা গোয়েন্দা কার্যক্রমে সহায়তার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

আরএ

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

মৃত্যুদণ্ড কার্যকরে প্রাণঘাতী ওষুধ প্রয়োগের পরও বেঁচে যান, যা বললেন নারী আসামি

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থী আল-সাইয়েদকে যে ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পসহ বিরোধীরা

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

অসুস্থদের কর্মছাড় পেতে শারীরিক অক্ষমতার প্রমাণ দেওয়ার নিয়ম আটকে দিলেন মার্কিন বিচারক

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

আল-সাইয়েদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী প্রচারণা, ঐক্যবদ্ধ মুসলিমরা