হোম > বিশ্ব > আমেরিকা

প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে মার্কিন অভিযান, নিহত ১১

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরে তিনটি সন্দেহজনক মাদক-পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে। এতে মোট ১১ জন নিহত হয়েছেন যাদের সবাই পুরুষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরের দুটি নৌযান এবং ক্যারিবিয়ান সাগরের একটি নৌযানে এই অভিযান পরিচালনা করা হয়। এতে পূর্ব প্রশান্ত মহাসাগরের নৌযান দু’টিতে ৮ জন এবং ক্যারিবিয়ান সাগরের নৌযানটিতে ৩ জন নিহত হন।

মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দক্ষিণাঞ্চলীয় কমান্ড নিশ্চিত করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়নি।

২০২৫ সালের আগস্টে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরপথে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। অভিযোগের কিছুদিন পর, সেপ্টেম্বরে, এই দুটি সাগরে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীনে নৌবাহিনী।

বিবিসি জানাচ্ছে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনী অন্তত ৪০টিরও বেশি অভিযান চালিয়েছে।

এসআর

চেয়ার বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে