হোম > বিশ্ব > আমেরিকা

শূন্য ঘণ্টা এসে গেছে, লাঞ্চারগুলো প্রস্তুত

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর ভেলায়তি বলেছেন, বৈরুতে একটি ভুল হিসাব-নিকাশ ধৈর্যের সীমা শেষ করে দিয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শূন্য ঘণ্টা এসে গেছে এবং লাঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, হিজবুল্লাহ প্রতিরোধ অক্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভেলায়াতি সতর্ক করে বলেন, লেবাননে অস্থিরতার আগুন যদি নিভিনো না হয়, তাহলে দুটি শক্তিশালী ভৌগোলিক বাহু—হরমুজ প্রণালি এবং বাব-আল-মান্দেব আপনাদের অর্থনৈতিক জীবনরেখাকে এমনভাবে চেপে ধরবে যে তা কৌশলগত শ্বাসরোধের পর্যায়ে পৌঁছাবে।

তার এ মন্তব্যকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ধরনের হামলা হওয়া উচিত ছিল না। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প আরো বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি স্বাক্ষর কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে গেছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, রোববারই চুক্তিটি সম্পন্ন হবে।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীরা আশাবাদী যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা “চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি” পৌঁছে গেছে।

তবে তেহরান এমন কোনো শর্ত মেনে নিতে অনিচ্ছুক, যা ইসরাইলকে অঞ্চলজুড়ে সামরিক অভিযান অব্যাহত রাখার সুযোগ করে দিতে পারে।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেন জাতিসংঘ মহাসচিব

চুক্তিকে ইরানের সঙ্গে সম্পর্কের ‘নতুন যুগের সূচনা’ বললেন জেডি ভ্যান্স

পর্যবেক্ষণের পর চূড়ান্ত চুক্তি নিয়ে ৬০ দিনের মধ্যে আলোচনা: ইরান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্নের দাবি শাহবাজ শরিফের

‘চুক্তি সম্পূর্ণ হয়েছে’, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

ইসরাইলের হামলায় কয়েক ঘণ্টা পিছিয়েছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি করতে এখনো আশাবাদী ট্রাম্প

বৈরুতে ইসরাইলের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম