হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের বর্তমান সরকার টিকে থাকলে তা হবে আমার পরাজয়: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রেসিডেন্টের মেয়াদ শেষে ইরানে বর্তমান শাসনব্যবস্থা ক্ষমতায় বহাল থাকলে তিনি তাকে পরাজয় হিসেবে বিবেচনা করবেন।

সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ধরনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সেটি হবে পরাজয়। অবশ্যই।’

ইরানের বিরুদ্ধে আবারো সামরিক শক্তি প্রয়োগের ক্ষেত্রে তিনি দ্বিধা করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কোনো দ্বিধা ছাড়াই তিনি আবারো সামরিক পদক্ষেপ নেবেন।

তিনি আরো বলেন, ‘পরিস্থিতি যদি উল্টো দিকে যাচ্ছে বলে মনে করি, তাহলে আমি তা করব। এমনকি এখনই তা করার সম্ভাবনাও রয়েছে।’

এদিকে, বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তি করার আর কোনো প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তার দাবি, ইরানের অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

শান্তিচুক্তির সম্ভাবনা প্রসঙ্গে তিনি লেখেন, ‘সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। ইরানের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে। তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’

ইরানের অর্থ বলতে ট্রাম্প দেশটির জব্দ করা আর্থিক সম্পদের কথা বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে করা একটি পোস্টের অংশ হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

কালশির উপদেষ্টার পদ ছাড়ছেন ট্রাম্প জুনিয়র

পরকীয়া কেলেঙ্কারি ও নিরাপত্তা উদ্বেগে এনভিডিয়ার সিইওর পদত্যাগ

নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত ১৯

বিশ্বব্যাপী মার্কিন সামরিক হস্তক্ষেপের ২৫ বছর

‘সন্ত্রাসী’ অপবাদ থেকেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাবিলার বিস্ময়কর উত্থান

হেগসেথের সফরসঙ্গীদের ধমক দিলেন সমাধিসৌধের প্রহরী

নিউ ইয়র্কে ভবন ধসে হতাহত ১৯

ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র

ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত্রী সেলমা ব্লেয়ার

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে