হোম > বিশ্ব > আমেরিকা

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের, ইরান ইস্যুতে বাড়ছে উত্তেজনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা সংখ্যা কমানোর বিষয়টি তার প্রশাসন বর্তমানে “পর্যালোচনা ও বিবেচনা” করছে। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান যুদ্ধ ইস্যুতে মের্ৎস মন্তব্য করেছিলেন যে, ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র “অপমানিত” হচ্ছে—এ মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্প।

এছাড়াও ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, জার্মানি ও অন্যান্য ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটকে যথেষ্ট সহায়তা করছে না। বিশেষ করে, হরমুজ প্রণালী পুনরায় চালু করতে নিজেদের নৌবাহিনী মোতায়েন না করায় তিনি তাদের সমালোচনা করেন।

বর্তমানে জার্মানি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিদেশি সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ৩৩,৯০০ মার্কিন সেনা অবস্থান করছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড