হোম > বিশ্ব > আমেরিকা

নেতানিয়াহু ও ট্রাম্প নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছেন: ব্রিটিশ রাজনীতিবিদ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে ‘স্পষ্ট ইঙ্গিত দেয় যে নেতানিয়াহু ও ট্রাম্প নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন, এমন মন্তব্য করেছেন ব্রিটিশ রাজনীতিক বারনেস সাঈদা ওয়ারসি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সাঈদা ওয়ারসি তার পোস্টে লিখেছেন, ‘ওমানে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি অগ্রগতি ঘোষণার মাঝেই হামলা চালানো এটাই ইঙ্গিত দেয় গাজায় গণহত্যকারী নেতানিয়াহু এবং এপস্টেইন সমঝোতাকারী যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নিয়ন্ত্রহীন হয়ে পড়েছেন। এই দুই জন লোক সারা বিশ্বকে আমাদের জন্য অনিরাপদ করে তুলেছেন।’

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালায়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘শাসন পরিবর্তন’-এর আহ্বান জানান। এর কয়েক ঘণ্টা আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে অগ্রগতির ঘোষণা দিয়েছিলেন।

মিডল ইস্ট আইকে দেওয়া এক মন্তব্যে একটি ইরানি সূত্র দাবি করেছে, আলোচনা চলাকালীনই হামলাটি ‘পূর্বপরিকল্পিত’ ছিল এবং আলোচনা ছিল কেবল আড়াল। সূত্রটির ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন চালাতে বদ্ধপরিকর, আলোচনা যাই হোক না কেন।’

অন্যদিকে, ইসরাইলি গণমাধ্যমে এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানে হামলাটি ‘মাসের পর মাস ধরে প্রস্তুত করা’ একটি অভিযান ছিল।

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন মার্কিন বিচারকের

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ করলেন ট্রাম্প

ভারতে হাজার বছরের ঐতিহ্যবাহী মসজিদসহ যেসব স্থাপনা ধ্বংস করেছে মোদি সরকার

ইরান যুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাভোগী কারা

ইরান-লেবানন ও পশ্চিম তীরে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

ফিলিস্তিনপন্থিদের বিজয়ে স্পষ্ট ইসরাইলের সঙ্গে ডেমোক্র্যাটদের দূরত্ব

যুক্তরাষ্ট্রে হাইতি ও সিরিয়ার অভিবাসীদের আইনি সুরক্ষা বাতিল

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে