হোম > বিশ্ব > আমেরিকা

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল ১৩ হাজার ফ্লাইট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষ। বিস্তীর্ণ এলাকায় তুষারপাত ও বরফের কারণে বাতিল করা হয়েছে প্রায় ১৩ হাজার ফ্লাইট। বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় এক লাখের বেশি গ্রাহক। খবর আল জাজিরার।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ব্যাপক তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমশীতল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

তুষারঝড়ের কারণে বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়েছেন লাখো মানুষ এবং অন্তত এক ডজন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস কয়েক দিন ধরে তীব্র শীত অব্যাহত থাকারও সতর্কতা দিয়েছে। সংস্থাটির আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বলেন, ‘তুষার আর বরফ খুব ধীরে গলবে এবং দ্রুত সরে যাবে না। এতে উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ ব্যাহত হবে’।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছেন। আরো বেশ কিছু অঙ্গরাজ্যে এমন ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানান, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রাণসামগ্রী, কর্মী এবং উদ্ধার দল আগে থেকেই মোতায়েন করেছে। তিনি বলেন, ‘আমরা সবাইকে অনুরোধ করছি, বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন, সম্ভব হলে ঘরে থাকুন।’

ট্রাম্প-শি বৈঠক কি শেষ পর্যন্ত হবে?

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প

ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

ভারতের ‘র’ ও আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের

হরমুজ প্রণালি ‘শত্রুদের জন্য বন্ধ’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প

পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরাইল

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তির সময় এখনো আসেনি: ট্রাম্প

মার্কিন ব্যাংকে হামলা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ: ইরান