হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, নিহত ৭

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একাধিক বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই হামলাকারীর পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার দুপুরে মাসকাটিন শহরের পার্ক অ্যাভিনিউর একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তদন্তের একপর্যায়ে ৫২ বছর বয়সি রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান।

পরে একটি সেতুর কাছে ম্যাকফারল্যান্ডকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পাওয়া যায়। পুলিশ জানায়, তিনি নিজের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন। চিকিৎসার চেষ্টা চালানো হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তদন্ত চলাকালে পুলিশ আরও দুটি পৃথক স্থান থেকে দুই পুরুষের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে একজনের মরদেহ মিল স্ট্রিটের একটি বাসভবনে, অন্যজনের মরদেহ গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়। উভয়ের মৃত্যুর কারণও গুলিবিদ্ধ হওয়া বলে ধারণা করা হচ্ছে।

মাসকাটিন পুলিশ বিভাগের মতে, ঘটনাগুলো একই সূত্রে গাঁথা এবং এর পেছনে পারিবারিক বিরোধের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও নিহতদের পরিচয় ও বয়স এখনো প্রকাশ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে আগেও অপরাধসংক্রান্ত রেকর্ড ছিল। তবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ

এসআর

লেবাননে শান্তিরক্ষী সদস্য রাখা অপরিহার্র্য: গুতেরেস

নেতানিয়াহু ‘বদ্ধ পাগল’, ‘সবাই তাকে ঘৃণা করে’:ট্রাম্প

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য বিবাহিত ভারতীয় বংশোদ্ভূত পাইলটের মৃত্যু

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন সুহেইলা

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা

‘শান্তির প্রেসিডেন্ট এখন যুদ্ধের প্রেসিডেন্ট’

মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় ৭ বন্দি নিহত

ইরানের সঙ্গে ভবিষ্যৎ চুক্তি হবে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠছে

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র