হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের ওপর হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের ওপর হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ মন্তব্য করেছেন। খবর আলজাজিরার

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘প্রত্যাশিত সীমার মধ্যেই ছিল’ এবং এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের অনিবার্য ফল।

বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসী যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

উত্তর কোরিয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বলে কেসিএনএ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরান যুদ্ধে যোগ দেওয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা এখন নির্বাচনি প্রচারের হাতিয়ার

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে

অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে কারাদণ্ড

ধূমপানে বাড়ে নারীর বন্ধ্যাত্বের ঝুঁকি, কমে পুরুষের শুক্রাণু

বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

সান্তাহারে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফের যুদ্ধের দ্বারপ্রান্তে সৌদি আরব ও হুথি বিদ্রোহীরা