হোম > বিশ্ব > আমেরিকা

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

বিবিসি বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে হত্যার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক ইরানি নেতার নিহত হওয়ার ফলে এখন দেশটির সঙ্গে আলোচনার জন্য কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্থানীয় সময় গতকাল রাতে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, হয়তো আমরা ইরানি নেতাদের ওপর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছি, কারণ এখন আমরা আর জানি না যে আমরা কার সঙ্গে আলোচনা করছি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধে দেশটির সাবেক নেতা এবং শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রসঙ্গেই ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের নেতৃত্ব পর্যায়ে একের পর এক প্রাণহানির কারণে দেশটির সঙ্গে আলোচনার জন্য উপযুক্ত প্রতিনিধিদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন তিনি।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরানের নেতৃত্বের মধ্যে বর্তমানে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয়।

এআরবি

কঠিন জনপদে কোমলতা খুঁজে ফেরার গল্প

মধ্যবর্তী নির্বাচনে আগে ট্রাম্পের মাথাব্যথা আরো বাড়ল

বাড়িতে তল্লাশির পর ইলহান ওমরের ঘোষণা, ‘চুপ করানো যাবে না’

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে জেতাতে ৩৪০৪ কোটি টাকা দিলেন ইলন মাস্ক

ট্রাম্পের সমালোচক ইলহান ওমরের বাড়িতে মার্কিন কেন্দ্রীয় সংস্থার তল্লাশি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর

মুসলিম প্রতিপক্ষের নামও ঠিকভাবে বলতে চান না ট্রাম্প

আটটি যুদ্ধ বন্ধে ট্রাম্পের দাবি কতটা সত্য

পেরুতে মেয়র নির্বাচিত ‘হিটলার মুসোলিনি’