হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, দাবি মার্কিন সিনেটরের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং এখন তিনি চরম উদ্বেগে রয়েছেন।

মারফি সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে এবং এ নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে সমালোচনা বাড়ছে।

তিনি অভিযোগ করেন, ট্রাম্পের যুদ্ধ পরিচালনার কৌশল ব্যর্থ হচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান সরকার হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো “ধ্বংস করে দেওয়া হবে”।

মারফি এর আগেও এই সামরিক অভিযানকে “ট্রাম্পের উন্মাদ যুদ্ধ” হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেছিলেন যে, জ্বালানির দামের তীব্র বৃদ্ধির কারণে এর প্রভাব এখন পুরো মার্কিন অর্থনীতিতে পড়তে শুরু করেছে।

সূত্র: আল জাজিরা

এসআর

বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লেন সেই তরুণ

ট্রাম্পের ছায়ায় থেকেও নিজস্ব রাজনৈতিক বলয় তৈরি করছেন ভ্যান্স

ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প

ইসলামবিদ্বেষের রাজনীতিকে হারিয়ে ইতিহাস গড়লেন আল-সাইয়েদ

ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মামদানির সমর্থিত ৩ প্রার্থীর জয়

মার্কিন ইহুদিদের কাছে নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয় মামদানি

৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ায় গভর্নর

রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর বিজয়

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে