হোম > বিশ্ব > আমেরিকা

মার্চের মধ্যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হলে ‘ভয়ঙ্কর’ পরিণতি: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, আগামী মার্চ মাসের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হওয়া প্রয়োজন। তা না হলে পরিস্থিতি ‘ভয়ঙ্কর’ রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন সামনের মাসের মধ্যেই ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো যাবে। “আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় যা ঘটবে তা হবে খুব ভয়ঙ্কর। আমি তা চাই না, কিন্তু আমাদের এগোতে হবে এবং ইরানকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে,”—বলেন তিনি।

ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান আলোচনায় অগ্রসর না হয়, তাহলে “ফের অপারেশন মিডনাইট হ্যামার শুরু হবে, এবং এবার তা হবে আরও ভয়াবহ।”

প্রেসিডেন্টের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে চাপ বাড়ানোর কৌশল হিসেবেই এ ধরনের কড়া বার্তা দেওয়া হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এসআর

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প