হোম > বিশ্ব > আমেরিকা

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত

আমার দেশ অনলাইন

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি এলাকায় এক মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। এলাকাটিতে মাদক চক্রগুলো মাদক পাচারের পথ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৭ হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হন। তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। খবর বার্তা সংস্থা এএফপির।

রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘ওয়াহাকায় আমরা আইন নিজের হাতে তুলে নিতে এবং সহিংসতাকে প্রশ্রয় দিব না।’

প্রসিকিউটররা জানিয়েছে, এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে একটি টেকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে। এতে ফেডারেল বাহিনীর সহযোগিতাও নেওয়া হচ্ছে।

এলাকাটিতে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল—এ দুটি মাদক চক্রই ওয়াহাকা রাজ্যে সক্রিয় রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই রাজ্য তাদের তৎপরতার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।

২০০৬ সাল থেকে মেক্সিকোতে মাদক সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এসআর

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা নয়: ট্রাম্প

লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’