মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে বোয়িংকে বেছে নিয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, এই চুক্তির মূল্য ২০ বিলিয়ন ডলার।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় এফ/এ–এক্স এক্স বিমান বা ‘স্ট্রাইক ফাইটার’ তৈরি করা হবে। এগুলো ‘নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স প্রোগ্রামের’ অংশ। নতুন যুদ্ধবিমানগুলো ২০৩০-এর দশক থেকে পুরোনো ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে।
ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের সময়ে পেন্টাগনের কাছ থেকে ষষ্ঠ প্রজন্মের অস্ত্র ব্যবস্থা তৈরির জন্য বোয়িং দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলো। এর আগে, ২০২৫ সালের মার্চে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে মার্কিন বিমানবাহিনী নতুন একটি স্টেলথ যুদ্ধবিমান তৈরির জন্য বোয়িংকে বেছে নিয়েছে।
সূত্র: এনডিটিভি ও রয়টার্স