হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে বড়’ সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তিনি বলেন, তেহরান এখনও যথেষ্ট যন্ত্রণা পায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,

আমি একটি বড় ধরনের হামলার কথা বিবেচনা করছি। আগের যেকোনো সময়ের চেয়ে বড়। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। আমরা পুরোপুরি প্রস্তুত।

তবে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের ব্যাপক পরিণতি হতে পারে। একই সঙ্গে জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং এ বিষয়ে কোনো সময়সীমাও নির্ধারণ করেননি।

ইসরাইলের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন,‘আমি বললে ইসরাইল দুই মিনিটের মধ্যেই এতে যোগ দেবে। তবে আমাদের কারও প্রয়োজন নেই।’

পরে তিনি আরও বলেন, ইসরাইল হামলায় অংশ নিলে এরও পরিণতি হবে, যা পর্যবেক্ষকদের মতে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ইঙ্গিত বহন করে।

এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানি কর্মকর্তারা আলোচনায় আগ্রহী, তবে তারা এখনো কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত নন।

তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা।

এমএমআর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

কৃষিতে রাসায়নিক কীটনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা প্রত্যাহার করলেন মিশেল বাশেলে

ট্রাম্পের বিজয় তোরণে থাকবে ড্রোন ও অস্ত্রের মজুত

তিন সন্তান হত্যার ঘটনায় মুখ খুললেন প্যাট্রিক ক্ল্যান্সি

নারী খুনিদের নিয়ে কেন এত আগ্রহ

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

গ্রিনল্যান্ডে বাড়বে মার্কিন সেনা, স্থাপন হবে সামরিক ঘাঁটি

ঔপনিবেশিক শাসনের জন্য ব্রিটেনের কাছে ক্ষতিপূরণ দাবি

১৪ গুণ বেশি কার্বন ছড়ায় ব্যক্তিগত জেট, ব্যবহারকারী ২ লাখ ৫৬ হাজার