হোম > বিশ্ব > আমেরিকা

চুক্তিকে ইরানের সঙ্গে সম্পর্কের ‘নতুন যুগের সূচনা’ বললেন জেডি ভ্যান্স

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মধ্যপ্রাচ্যে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন যুগের’ সূচনা করতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে যে সমঝোতা হয়েছে, তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি করেছে। তিনি এ ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন।

ভ্যান্স বলেন, “প্রেসিডেন্ট যা করেছেন, তা ওই অঞ্চলে বাস্তব পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছে। এখন আশা করছি, ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটি নতুন যুগের সূচনা হবে।”

তিনি আরও দাবি করেন, “আমরা এখন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না।” তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা রোধ করা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য ছিল।

ভাইস প্রেসিডেন্টের মতে, এই সমঝোতা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, যুক্তরাষ্ট্রের জনগণের জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি আশা প্রকাশ করেন, আঞ্চলিক উত্তেজনা কমে এলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং জ্বালানির দামও কমতে পারে।

ভ্যান্স জানান, আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার পরিকল্পনা করছেন। একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পও অংশ নিতে পারেন বলে তিনি ইঙ্গিত দেন।

টিভির পর্দায় লর্ডস টেস্টের সঙ্গে থাকছে লিভারপুলের ম্যাচ

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

চার্জশিট দাখিল করে সুবিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতেও ৪০ কিলোমিটার যানজট, কারণ কী

সিংগাইরে মদপানের পর মারামারি, হাসপাতালে যুবক নিহত

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট