হোম > বিশ্ব > আমেরিকা

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাঠানো বার্তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তাসংস্থা রয়টার্সের মতে, ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে।

বার্তায় ম্যাক্রোঁ বলেন, "আপনি গ্রিনল্যান্ডে কী করছেন তা আমি বুঝতে পারছি না" এবং দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের পরে ডিজ-সেভেন দেশগুলোর একটি বৈঠক আয়োজনের অনুরোধ জানান তিনি।

ম্যাক্রোঁ আরও বলেন যে প্রস্তাবিত জি-সেভেন বৈঠকে রাশিয়াকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে। ক্রিমিয়াকে সংযুক্ত করার প্রতিক্রিয়ায় ২০১৪ সালে রাশিয়াকে জি-এইচ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এছাড়াট্রাম্প আরো একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেটিতে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বার্তা দেখা যাচ্ছে।

এমানুয়েল ম্যাক্রোঁর বার্তার স্ক্রিনশট প্রকাশের পর একটি পোস্ট করেন তিনি।

বার্তায়, প্রেরকের জায়গায় মার্ক রুটের নাম দেখা যাচ্ছে, সিরিয়ায় ট্রাম্পে কাজের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন "গ্রিনল্যান্ডে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ"।

সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির জানা-অজানা দিক

নেতানিয়াহুর ইরান কৌশল ব্যর্থ

ইরান শর্ত পূরণ করলে পুনর্গঠনের জন্য পাবে ৩০০ বিলিয়ন ডলার: ভ্যান্স

সংঘাতের পথে ট্রাম্প-নেতানিয়াহু

রোববার ডিজিটালভাবে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে: ভ্যান্স

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, ৬০ দিনে মেটাতে হবে অর্ধশতাব্দীর জটিলতা

তেলের দাম পাথরের গতিতে নয় কমতে পারে পালকের বেগে

যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইল এখন থেকে ‘প্রতিবন্ধকতা’ হিসেবে গণ্য হবে: গিদন লেভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে কোণঠাসা নেতানিয়াহু

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেন জাতিসংঘ মহাসচিব