হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার উদ্যোগ ব্যর্থ

আমার দেশ অনলাইন

মার্কিন সেনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাব ব্যর্থ হয়েছে। ইরানে ট্রাম্পের আরও সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমানোর লক্ষ্যে আনা এই প্রস্তাবের পক্ষে ৪৭ জন এবং বিপক্ষে ৫৩ জন সিনেটর ভোট দিয়েছেন।

আইনপ্রণেতারা প্রায় পুরোপুরি দলীয় অবস্থান থেকে বিভক্ত হয়ে ভোট দেন।

এই প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সেনাদের সংঘাত থেকে প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এ বিষেয়ে আগের প্রচেষ্টাগুলোও ব্যর্থ হয়েছে এবং এই উদ্যোগ সফল হলেও যুদ্ধের গতিপথ কতটা বদলাত তা পরিষ্কার নয়।

ভোটের আগে ডেমোক্র্যাটরা যুক্তি দেন যে ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে গেছেন এবং যুদ্ধের পক্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।

অন্যদিকে বেশির ভাগ রিপাবলিকান বলেছেন, তারা এই প্রস্তাব আটকে দিলেও যুদ্ধ আরও বিস্তৃত হলে তারা নিজেদের অবস্থান বদলাতে পারেন।

তবে কংগ্রেস থেকে এ বিষয়ে শেষ কথা এখনো শোনা বাকি, কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই আছে এবং ইরানে চলমান সামরিক অভিযান প্রসঙ্গে এই আলোচনায় তারা আবারও ফিরবে।

হাউস আগামীকাল একই প্রশ্নে ভোট দেবে এবং এই সপ্তাহে ক্যাপিটল হিলে কিছু সিনেটর সাংবাদিককে জানান যে, যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হলে ভবিষ্যতে তারা যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবকে সমর্থন করার দিকে বেশি ঝুঁকতে পারেন।

সূত্র: বিবিসি বাংলা

এসআর

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

মৃত্যুদণ্ড কার্যকরে প্রাণঘাতী ওষুধ প্রয়োগের পরও বেঁচে যান, যা বললেন নারী আসামি

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থী আল-সাইয়েদকে যে ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পসহ বিরোধীরা

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

অসুস্থদের কর্মছাড় পেতে শারীরিক অক্ষমতার প্রমাণ দেওয়ার নিয়ম আটকে দিলেন মার্কিন বিচারক