হোম > বিশ্ব > আমেরিকা

মার্কিন জায়নবাদীরা সুবিধাভোগী, কিন্তু কথা বলে নিপীড়িতদের মতো: ক্যাসাব্লাঙ্কাস

আমার দেশ অনলাইন

দ্য স্ট্রোকস ব্যান্ডের গায়ক জুলিয়ান কাসাব্লাঙ্কাস (ডানদিকে) কৌতুক অভিনেতা করিম রাহমার অনলাইন টক শো-এর জন্য সাক্ষাৎকার দিচ্ছেন। ছবি: মিডল ইস্ট আই।

জনপ্রিয় ব্যান্ড দ্য স্ট্রোকস-এর প্রধান গায়ক জুলিয়ান ক্যাসাব্লাঙ্কাস যুক্তরাষ্ট্রে জায়নবাদীদের ভূমিকা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন, যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

নিউইয়র্ক সিটির সাবওয়েতে ধারণ করা কমেডিয়ান করিম রহমার অনলাইন টক শো সাবওয়ে টেকস-এ অংশ নিয়ে ক্যাসাব্লাঙ্কাস বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। হালকা মেজাজের কিছু বক্তব্যের পাশাপাশি তিনি রাজনৈতিক ইস্যুতেও মন্তব্য করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত সাক্ষাৎকারের তিনি যুক্তি দেন, আমেরিকান জায়নবাদীরা শ্বেতাঙ্গ সুবিধাভোগীদের মতো সুযোগ-সুবিধা পায়, কিন্তু তারা দাসপ্রথার সময়কার কৃষ্ণাঙ্গদের মতো কথা বলে।

এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে অনুষ্ঠানের সঞ্চালক করিম রহমা বলেন, ‘আমি এর চেয়ে মর্মান্তিক কিছু কখনো দেখিনি, যেখানে তারা বলছে, আমি ভীষণ নির্যাতিত।’

তিনি আরো বলেন, ‘আমি ভাবি, ‘তোমরা এখন তেল আবিবে একটা বিয়েতে যাচ্ছ, অথচ আধ মাইল দূরেই নারী-শিশুসহ আশি হাজারেরও বেশি মানুষ মারা গেছে।’ তিনি গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যায় নিহত হাজার হাজার ফিলিস্তিনির কথা উল্লেখ করে এ কথা বলেন। ‘একেবারে জঘন্য অবস্থা, এবং জানেন কি? আমার মনে হয় না এ কথা বলাটা খারাপ কিছু।’

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কে বেশি সুবিধা পেল

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার