হোম > বিশ্ব > আমেরিকা

মেক্সিকোয় শীর্ষ মাদকসম্রাটের মৃত্যুতে সহিংসতা, ২৫ ন্যাশনাল গার্ড নিহত

আমার দেশ অনলাইন

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে কুখ্যাত মাদকসম্রাট নেমেসিও অসিগুয়েরা সাভাতেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশজুড়ে পরিস্থিতি চরমভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ২০টিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। চলমান সংঘর্ষে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার জালিস্কোর তাপালপা শহরে সাভাতেসকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় মেক্সিকোর সেনাবাহিনী। পরে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় সাভাতেস মারা যান বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, যা দ্রুত বিস্তৃত হয়ে জাতীয় সংকটে রূপ নেয়।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রোববার থেকে সারা দেশে মোট ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন রয়েছে বলে সরকার জানিয়েছে।

এসআর

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

সাংবাদিকদের মেরে সাবেক যুবদল নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিটাব’

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাঝেও ইরানের প্রতিরোধ, যে কৌশলে কাটিয়ে উঠছে প্রতিটি ধাক্কা

কলকাতায় চরম বাংলাদেশবিরোধী ‘বঙ্গসেনা’র মিছিল

পচা-বাসি খাবার রাখায় রাউজানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন বললেন জামায়াত এমপি ইলিয়াস

২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী