হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের চাপের মুখে মিত্ররা, যুদ্ধের মাঝেই বাড়ছে উত্তেজনা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যুক্তরাজ্য যথেষ্ট দ্রুততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন যে ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া তার প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট সহায়তা দিচ্ছে না—বিশেষ করে হরমুজ প্রণালি খোলা রাখতে নৌবাহিনী পাঠানোর ক্ষেত্রে।

ট্রাম্প মূলত একটি বৃহৎ সামরিক অভিযান গড়ে তুলতে চান, কারণ মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে অন্যান্য দায়িত্বে ব্যস্ত। তবে তার বড় সমস্যা হচ্ছে, যুক্তরাষ্ট্র যে ইসরাইলের পাশে থেকে যুদ্ধে জড়িয়ে পড়বে, সে বিষয়ে তিনি মিত্র দেশগুলোকে আগে থেকে সতর্ক করেননি।

তিনি ‘চমক’ সৃষ্টি করতে চেয়েছিলেন—এবং সেটি তিনি পেয়েছেনও। কিন্তু সেই চমকের কারণে মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি। এখন তিনি সেই মিত্র দেশগুলোকেই প্রকাশ্যে সমালোচনা করে চাপ প্রয়োগের চেষ্টা করছেন।

সম্ভবত এই চাপের ফলেই যুক্তরাজ্য শেষ পর্যন্ত মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। তবে সেটিও ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারেনি।

সব মিলিয়ে, একটি চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্প ও তার মিত্রদের মধ্যে সম্পর্ক এখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা

এসআর

নারীদের সরিয়ে পুরুষদের দায়িত্ব, বিক্ষোভে বন্ধ আইফেল টাওয়ার

ফিলিস্তিনের অস্তিত্ব, অদৃশ্যতা ও রাজনৈতিক কর্তৃত্বের সংকট

রিজার্ভ বিনিয়োগে তিন বছরে সর্বোচ্চ আয় কেন্দ্রীয় ব্যাংকের

ইসরাইলের খেলায় খেলছে যুক্তরাষ্ট্র, ইরানকে হারাতে খুঁজছে নতুন কৌশল

হামলার শিকার হওয়ার পর যা জানালেন অভিনেত্রী বাঁধন

রংপুর আইনজীবী সমিতির বিরুদ্ধে নবীন আইনজীবীদের বিক্ষোভ

প্রযুক্তির অগ্রগতি কি মানুষকে নৈতিকভাবে এগিয়ে নিচ্ছে

ঈশ্বরদীতে ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার যুবলীগ নেতা

২২% জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনা বড় চ্যালেঞ্জ

আরামকোসহ সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা, আহত ৭৩