হোম > বিশ্ব > আমেরিকা

ইরান ইস্যুতে ‘ইতিবাচক অগ্রগতির’ আশা পাকিস্তানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠকের পর নাকভি ইরানের কাছ থেকে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা সম্পর্কিত কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়। তেহরান তাদের প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে নিশ্চিত না করায় এই আলোচনা বিলম্বিত হয়েছিল বলে জানা যায়।

এক বিবৃতিতে নাকভি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির একটি শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করার জন্য সর্ব স্তরের প্রচেষ্টা চালাচ্ছেন এবং তিনি আশা করেন যে সব পক্ষই কূটনীতিকে বেছে নিবে।

বিবৃতিতে বলা হয়, ন্যাটালি বেকার শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন।

এছাড়াও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন নাকভি। তিনি এটিকে উত্তেজনা হ্রাসের দিকে একটি স্বাগতযোগ্য পদক্ষেপ বলে অভিহিত করেন।

আলোচনার জন্য আরো সময় দিতে, ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন।

সূত্র: আল আরাবিয়্যা।

এমএমআর

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

বেশি দরে ডলার বিক্রি করতে চায় মানিচেঞ্জারগুলো