হোম > বিশ্ব > আমেরিকা

‘স্বীকার করলেই বক্তব্যের ক্ষত মুছে যায় না’

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি নরম্যান আলবানিজ। ছবি: আনাদোলু এজেন্সি।

আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা ছোট করে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেছেন, ট্রাম্পের এই মন্তব্য গ্রহণযোগ্য নয়।

রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে আলবানিজ বলেন, এ ধরনের মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। তিনি উল্লেখ করেন, ট্রাম্প পরে একটি বিবৃতি দিয়ে মিত্র বাহিনীর অবদান স্বীকার করেছেন ঠিকই, কিন্তু তাতে আগের বক্তব্যের ক্ষত মুছে যায় না।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে পাঠানো ন্যাটো বাহিনীর মধ্যে অস্ট্রেলিয়ার সেনারাও ছিল। সেখানে ৪৭ জন অস্ট্রেলীয় সেনা নিহত হন এবং আহত হন ২৬০ জনের বেশি। অথচ গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা আফগানিস্তানে কিছু সেনা পাঠালেও তারা সম্মুখ সারিতে ছিল না।

আলবানিজ বলেন, এই মন্তব্যে নিহত সেনাদের পরিবারগুলো গভীরভাবে আঘাত পেয়েছে। তিনি বলেন, আফগানিস্তানে দায়িত্ব পালন করা ৪০ হাজার অস্ট্রেলীয় সেনার সাহসিকতা ও আত্মত্যাগ সর্বোচ্চ শ্রদ্ধার যোগ্য।

এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্রদের কখনোই প্রয়োজন ছিল না। তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইউরোপের প্রতি অনেক কিছু করেছে, কিন্তু সেই সম্পর্ক একতরফা হতে পারে না।

ট্রাম্পের এসব মন্তব্যে পোল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, ইতালি ও যুক্তরাজ্যসহ একাধিক মিত্র দেশ ক্ষোভ প্রকাশ করেছে। সমালোচনার মুখে শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ব্রিটিশ সেনাদের প্রশংসা করেন।

উল্লেখ্য, ৯/১১ হামলার পর এই প্রথম এবং একমাত্রবার ন্যাটো তাদের অনুচ্ছেদ ৫ কার্যকর করেছিল। এর আওতায় হাজার হাজার ন্যাটো সেনা আফগানিস্তানে মোতায়েন হয়। অস্ট্রেলিয়া ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে।
সূত্র: আনাদোলু এজেন্সি

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’- আরাঘচি

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯ শ্রমিক

১৫ লাখ ডলার জরিমানা দিতে রাজি হলেন ইলন মাস্ক

‘বিচ্ছিন্ন ও কঠোর’ বৈশ্বিক ব্যবস্থার কাছে নতি স্বীকার করবে না ইউরোপ: কার্নি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় চীন কি লাভবান হচ্ছে

টেক্সাসে মুসলমানদের জন্য আবাসন গড়ে তোলার পরিকল্পনা

পরবর্তী ভারত-পাকিস্তান যুদ্ধ কেন আরও তীব্র হতে পারে

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

চীন সফর নিয়ে চাপে ট্রাম্প