হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে সমর্থকদের আশ্বস্ত করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী অবরোধ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে একটি সমঝোতার দিকেও এগোচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দলীয় সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, “আপনারা যা ঘটতে দেখছেন, আমরা তা করছি একটি খুব গুরুত্বপূর্ণ কারণে—আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না।”

তিনি আরও বলেন, “আমার মনে হয় অধিকাংশ মানুষ বিষয়টি বুঝতে পারছে। তারা বুঝতে পারছে আমরা যা করছি তা সঠিক, এবং এটি খুব দ্রুত শেষ হবে।”

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র উন্নয়ন ঠেকানোই এই সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

ইরানের শিপিং নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

এখন আমার মরার সময় নয় বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

হরমুজে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ইরানে মার্কিন হামলা দীর্ঘায়িত হতে পারে, আশঙ্কা বেশির ভাগ মার্কিনির: জরিপ

ইরাকের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের সর্বোচ্চে

হরমুজে আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় নাবিক নিহত