হোম > বিশ্ব > আমেরিকা

গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা, ট্রাম্পের হুমকির পর জার্মানির সেনা পাঠানোর ঘোষণা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

জার্মান ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে একটি অনুসন্ধানমূলক মিশনের অংশ হিসেবে এ সপ্তাহে গ্রিনল্যান্ডে সেনা পাঠাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকির পর তারা এমন ঘোষণা দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডেনমার্কের আমন্ত্রণে বৃহস্পতিবার থেকে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ ১৩ সদস্যের একটি বুন্দেসভেয়ার রেকি দল মোতায়েন করা হবে। এ খবর দিয়েছে ।

ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে ডেনমার্ক ‘ন্যাটো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায়’ গ্রিনল্যান্ডে তার সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে।

পরে, সুইডেন এবং নরওয়ে ঘোষণা করে যে তারা গ্রিনল্যান্ডে সামরিক কর্মী পাঠাবে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলা এই মিশনের লক্ষ্য হলো অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ককে সহায়তার জন্য সম্ভাব্য সামরিক অবদানের ক্ষেত্রগুলো খতিয়ে দেখা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এর মধ্যে সামুদ্রিক নজরদারির মতো কার্যক্রমও অন্তর্ভুক্ত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্সও নিশ্চিত করেছে যে তারা গ্রিনল্যান্ডে সেনা পাঠাবে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল