হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কিছুই স্বাভাবিক নেই: কার্নি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মন্তব্য করেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের ‘কিছুই স্বাভাবিক নেই’। মঙ্গলবার পার্লামেন্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কার্নি সম্প্রতি ডাভোসে দেওয়া ভাষণে উল্লেখ করেছেন, কয়েক দশক ধরে ওয়াশিংটনের নেতৃত্বে গড়ে ওঠা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বর্তমানে একটি ‘ভাঙনের’ মধ্য দিয়ে যাচ্ছে। কানাডার রাজনৈতিক মহলে এই বক্তব্য দলমত-নির্বিশেষে প্রশংসিত হয়েছে।

বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পলিয়েভ ভাষণটিকে ‘সুপরিকল্পিত ও সাবলীলভাবে উপস্থাপিত’ বলে অভিহিত করেন। কুইবেকভিত্তিক বিচ্ছিন্নতাবাদী দল ব্লক কুইবেকোয়ার নেতা ইভস-ফ্রাঁসোয়া ব্লঁশে ভাষণটি ‘আশ্বস্তকর ও সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেন, তবে নতুন সংসদ অধিবেশনে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা নিয়ে কার্নির সমালোচনা করেন। ব্লঁশে বলেন, “একটি ভাষণ অর্থ উপার্জন করে না, কর্মসংস্থান সৃষ্টি করে না এবং চাকরিও রক্ষা করে না।”

কার্নি জানান, সোমবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রায় ৩০ মিনিট ফোনে কথা বলেছেন। আলোচনায় বাণিজ্য, আর্কটিক নিরাপত্তা, ইউক্রেন ও ভেনেজুয়েলার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। তিনি আরও স্পষ্ট করেন, ফোনালাপের সময় তিনি দাভোসে দেওয়া বক্তব্য থেকে সরে যাননি।

ফরাসি ভাষায় কার্নি বলেন, “বিশ্ব বদলে গেছে। ওয়াশিংটনও বদলে গেছে। যুক্তরাষ্ট্রে এখন প্রায় কিছুই স্বাভাবিক নেই, আর এটাই সত্যি।”

এদিকে ট্রাম্প একসময় ক্ষুব্ধ হয়ে সতর্ক করেছিলেন, “যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে।”

সূত্র: এএফপি

এসআর

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর