হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখল ইইউ

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট মনিটর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এই মুহূর্তে শিলমোহর দিলো না ইইউ পার্লামেন্ট। ট্রাম্পের শুল্কনীতির কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতিকে বাতিল করেছে। এর পরেই ট্রাম্প একাধারে সবার উপর ১৫ শতাংশ রপ্তানি শুল্ক চাপান। এর ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

যুক্তরাষ্ট্রের শিল্প পণ্যের উপর রপ্তানি শুল্ক বসানো নিয়ে ইইউ পার্লামেন্টের ট্রেড কমিটিতে মঙ্গলবার ভোটাভুটির সম্ভবনা ছিলো। এই ভোটও পিছিয়ে দেওয়া হলো।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ জিল বলেন, ওয়াশিংটন নিজের অবস্থান স্পষ্ট না করলে ব্রাসেলস কোনো সিদ্ধান্তও নিতে পারবে না।

তিনি বলেন, "আমরা আশা করবো ঠিক কী ঘটছে তার যথোপযুক্ত ব্যাখ্যা দেবে যুক্তরাষ্ট্র।"

সূত্র: রয়টার্স

ইসরাইলের কর্মকাণ্ডকে ‘শয়তানী আচরণ’ বললেন মার্কিন সাংবাদিক

ওয়াশিংটনে বসে যেভাবে ভেনেজুয়েলা চালাচ্ছেন রুবিও

যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব

ইরান-যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

হোয়াইট হাউসের গেটের ব্যারিকেড সরিয়ে নির্মাণ হচ্ছে স্থায়ী প্রাচীর

টিকটকে আমি এক নম্বর, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় গুলিতে বাংলাদেশি নিহত

নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই

মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে: জোহরান মামদানী

উড়ন্ত বিমান থেকে ফ্লাইট প্রশিক্ষকের লাফ, অলৌকিকভাবে অবতরণ করালেন ছাত্রী