ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধই ছিল তাদের দলের পরাজয়ের প্রধান কারণ, রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের ওপর দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা লিখেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক দীর্ঘ পোস্টে এই প্রতিক্রিয়া দেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ।’
‘সবাই জানে কেন আমরা হেরেছি। আর এখান থেকে আমরা কীভাবে সামনে এগোব, সেটা যে কোনো সৎ আলোচনা থেকেই শুরু হতে হবে,’ এক্স এ লিখেছেন ভ্যান্স।