হোম > বিশ্ব > আমেরিকা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

বিবিসি

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়জুড়ে তারা কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকবে।

জানুয়ারিতে কংগ্রেসে দলটি সংখ্যাগরিষ্ঠ হবে, এটি নিশ্চিত হলেও এখনো একাধিক নির্বাচনি লড়াইয়ের ফলাফল জানা বাকি রয়েছে। ৪৩৫টি প্রতিনিধি পরিষদ আসনের অধিকাংশের ফল বুধবার ঘোষণা করা হলেও, প্রায় ২৪টি আসনের ফল এখনো ঝুলে আছে।

এর মধ্যে টেনেসি, লুইজিয়ানা ও ভার্জিনিয়ার কিছু আসন রয়েছে, যেখানে ভোটের ব্যবধান এতটাই কম যে এখনও বিজয়ী নির্ধারণ করা সম্ভব হয়নি।

এছাড়া অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া এবং কলোরাডোর কয়েকটি নির্বাচনি ডিসট্রিক্টের ফলাফলও এখনো ঘোষণা করা হয়নি।

আলাস্কায় ফলাফল জানতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে; এটি দেশটির অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন। এই সম্ভাব্য বিলম্বের একটি কারণ হলো আলাস্কায় ‘র‍্যাংকড-চয়েস’ (পছন্দক্রমভিত্তিক) ব্যালট ব্যবস্থা রয়েছে, যেখানে ভোটাররা পছন্দের ক্রমানুসারে একাধিক প্রার্থীকে নির্বাচন করতে পারেন।

এএম

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার

নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি

আগামী সপ্তাহেই অভিশংসিত হতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করতে ট্রাম্পকে বিপদে ফেলছেন ভ্যান্স

‘ইসলামপন্থি ও কমিউনিস্টদের দখলে ডেমোক্রেটিক পার্টি’

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোও ডেমোক্র্যাটদের নতুন দুর্গ

রিপাবলিকানদের ভরাডুবি, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে নতুন সংকটের আভাস