হোম > বিশ্ব > আমেরিকা

আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘকে পদক্ষেপ নিতে ইরানের চিঠি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে ইরান। এ বিষয়ে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি দিয়েছে। খবর আলজাজিরার

চিঠিতে ইরান বলেছে, আন্তর্জাতিক শান্তির দায়িত্ব পালনে জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। সেখানে নিরাপত্তা পরিষদের সদস্যদের ‘বিলম্ব না করে’ জরুরি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ এবং শান্তিভঙ্গের বিষয়টি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।

ইরান দাবি করেছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য “বাস্তব ও গুরুতর হুমকি”। তারা অবৈধ বলপ্রয়োগ বন্ধে প্রয়োজনীয় ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে, জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে এই “আগ্রাসনের” নিন্দা জানাতে এবং তা মোকাবিলায় জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের মতে, পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য “অভূতপূর্ব হুমকি” তৈরি করছে।

ইরানের সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘স্বৈরাচার’ শাসিত বিশ্বের নিন্দা করলেন পোপ লিও

যুক্তরাষ্ট্র-ইরান আস্থা তৈরিতে কাজ করছে পাকিস্তান

ইরানের ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদগুলো কী, কোথায় আছে

রাশিয়া-ইরানের তেলে দেওয়া ছাড় আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র

ইরানকে চাপে রাখতে নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, গুরুতর আহত ১

অতীত ও বর্তমানে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি ন্যাটো, ভবিষ্যতেও দেবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে ডলারের দরপতন

ইরান যুদ্ধ নিয়ে মেলোনির সাহসের অভাব রয়েছে: ট্রাম্প