হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে : ট্রাম্প

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। রোববার রাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি শুরু থেকেই চার সপ্তাহের একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়েছে। আমরা ভেবেছিলাম এটি চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় লাগতে পারে।

ট্রাম্প আরো বলেন, যতই শক্তিশালী হোক না কেন, এটি একটি বড় দেশ। চার সপ্তাহ লাগবে—অথবা তারও কম।

তিনি জানান, ইরানিদের সঙ্গে আরো আলোচনার ব্যাপারে তিনি এখনো উন্মুক্ত আছেন। তবে সেই আলোচনা শিগগিরই হবে কি না—এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

ট্রাম্প বলেন, আমি জানি না। তারা কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি, তোমাদের গত সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

বলিভিয়ায় জরুরি অবস্থা জারি, বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা