হোম > বিশ্ব > আমেরিকা

ওমানে শুরু ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

আমার দেশ অনলাইন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শুক্রবার ওমানে এই আলোচনা শুরু হয়। আলোচনার প্রেক্ষাপটে ইরান আত্মরক্ষার জন্য প্রস্তুত বলে জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি।

গত জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হলো। ওই সংঘাতের মধ্য দিয়েই আগের দফার আলোচনা স্থগিত হয়ে যায়।

এই আলোচনায় ইরান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উত্তেজনার পর এই আলোচনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ কূটনৈতিক পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসআর

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ