হোম > বিশ্ব > আমেরিকা

হার্ভার্ডের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন সুহেইলা

আমার দেশ অনলাইন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। ছবি: সংগৃহীত।

আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তনে পবিত্র কোরআন তিলাওয়াত করে আলোচনায় এসেছেন মুসলিম শিক্ষার্থী সুহেইলা মুখতার। গত ২৬ মে সমাবর্তনের উদ্বোধনী আয়োজনে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের অংশ হিসেবে তিনি সূরা আল-আলাকের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেন। তার সুমধুর তিলাওয়াত উপস্থিত অতিথিদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়ায়।

২০২২-২০২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড থেকে স্নাতক সম্পন্ন করা সুহেইলা একাডেমিক ও সমাজসেবামূলক কাজেও কৃতিত্ব দেখিয়েছেন। ২০২৪ সালে তিনি ‘জন হার্ভার্ড স্কলার’ ও ‘প্রাইজ ফেলো’ সম্মাননা অর্জন করেন। চিকিৎসাবিজ্ঞান, নারীর ক্ষমতায়ন, ডিজিটালায়ন এবং সার্জিক্যাল গবেষণায় তার একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বাস্থ্য ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন এবং বর্তমানে একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইয়েনি শাফাক।

এমএমআর

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা

‘শান্তির প্রেসিডেন্ট এখন যুদ্ধের প্রেসিডেন্ট’

মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় ৭ বন্দি নিহত

ইরানের সঙ্গে ভবিষ্যৎ চুক্তি হবে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠছে

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের দাবি বিরোধীদলীয় নেতার

যুক্তরাষ্ট্রের আকাশে উল্কাপিণ্ড বিস্ফোরণ, শক্তি ৩০০ টন টিএনটির সমান

পাকিস্তানকে ‘প্রকৃত বন্ধু’ বলে প্রশংসা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম অপসারণের নির্দেশ মার্কিন আদালতের