হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহত, ব্যাপক বিক্ষোভ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে আবারো এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। শহর থেকে ভারী অস্ত্রে সজ্জিত ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। খবর আল জাজিরার।

মিনিয়াপলিস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ও’হারা সাংবাদিকদের জানান, শনিবার গুলিবিদ্ধ হওয়ার পর ৩৭ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। ওই ব্যক্তি মিনিয়াপলিসের বাসিন্দা এবং একজন মার্কিন নাগরিক ছিলেন। তার নাম অ্যালেক্স প্রেট্টি। তিনি একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নার্স হিসেবে কাজ করতেন।

অবৈধ অভিবাস বিরোধী অভিযানের অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরে মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্ট ও অভিবাসন কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।

এর আগেও গত ৭ জানুয়ারি ৩৭ বছর বয়সি রেনি গুড নামের এক নারী নিহত হওয়ার পর থেকে মিনিয়াপোলিসে প্রতিদিনই বিক্ষোভ চলছিল। ওই ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর এক কর্মকর্তা তার গাড়ির ভেতরে গুলি চালালে রেনি গুড মারা যান।

এছাড়া গত সপ্তাহে শহরে আলাদা এক ঘটনায় এক ভেনেজুয়েলান নাগরিককেও গুলি করে আহত করা হয়েছিল।

আরএ

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প