হোম > বিশ্ব > আমেরিকা

ইরান–যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনের

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে কোনো পক্ষেরই লাভ হবে না।

এক দৈনিক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বর্তমান পরিস্থিতিতে সব পক্ষেরই উচিত যুদ্ধবিরতির প্রতি সম্মান জানানো এবং সংঘাত এড়ানো।

তিনি আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এবং সেই গতি বজায় রাখা জরুরি। খবর আলজাজিরার।

চীন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। তাই সংলাপ ও কূটনীতিই একমাত্র কার্যকর পথ বলে মত দিয়েছে বেইজিং।

এসআর

রাতের আঁধারে লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা, জমিতে কাঁদলেন মাধবী

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক-ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

হাম উপসর্গে আরো তিনজনের মৃত্যু, নতুন রোগী ১০৪৪

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে কুমিল্লার পথসভায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

প্রবাসীদের পাসপোর্ট ও শ্রমিক সমস্যা নিয়ে মালয়েশিয়া হাইকমিশনে অধ্যাপক মুজিবুর রহমান

নেপালে বন্যার তাণ্ডবের পর ধ্বংসস্তূপে আশার আলো

শ্রীমঙ্গলে ডাম্পট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক নিহত

হরমুজ এড়িয়ে জ্বালানি পরিবহনে নতুন পথ, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিরিয়া