হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব ইরানের

আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। বৃহস্পতিবার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের হাতে এই প্রস্তাবটি তুলে দেওয়া হয়েছে বলে এক ইরানি কূটনীতিক জানিয়েছেন।

তিনি শুক্রবার আলজাজিরাকে জানান, প্রস্তাবটি আগের দিনই পাকিস্তানের কাছে পাঠানো হয়।

ইরানের এই নতুন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ইরান যে প্রস্তাব দিয়েছিল, তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আগের প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। তবে ট্রাম্প চান, যুদ্ধ চলাকালীন অবস্থাতেই পারমাণবিক চুক্তি সম্পন্ন হোক। নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কী প্রস্তাব দিয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন ধরে চলে সংঘাত।

এই হামলা-পাল্টা হামলার পরিস্থিতির মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে। পরবর্তীতে ইরানে হরমুজ প্রণালি

তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের ল্যান্ডিং স্টেশন পরীক্ষার কাজ সম্পন্ন

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

বাংলাদেশে নজরদারি করছে ‘র’, আইবি, এনআইএ, সিবিআইসহ ১০টি সংস্থা!

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুই মামলা

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে, শেষ পর্যন্ত গ্রেপ্তার আসির

পীরগাছা সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার