হোম > বিশ্ব > আমেরিকা

নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরাইল ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরাইলে ভ্রমণ না করতেও বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের বলেছে, যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সেই সময়ের মধ্যে ইসরাইল ছাড়ার পরিকল্পনা করুন। খবর দ্য গার্ডিয়ানের।

গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। কিন্তু সেখানে স্পষ্ট কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ, কয়েক ডজন যুদ্ধবিমান জড়ো করেছেন। আশঙ্কা করা হচ্ছে, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দেবেন।

এর আগে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের অবহিত করেন যারা ইসরাইল ছাড়তে চান তারা যেন আজই চলে যান।

দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেছেন, যে দেশেরই বিমানের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে ইসরাইল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিচ্ছে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এমনকি দেশটির প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলতেও বলেছে তারা।

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়