হোম > বিশ্ব > আমেরিকা

ন্যাটো থেকে বাদ দেওয়ার মার্কিন হুমকিতে প্রতিক্রিয়া জানাল স্পেন

আমার দেশ অনলাইন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

ইরানবিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করায় স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার সম্ভাব্য মার্কিন হুমকির মুখে পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

শুক্রবার সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অনুষ্ঠিত এক ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে তিনি স্পেনকে ন্যাটোর একটি ‘নির্ভরযোগ্য সদস্য’ হিসেবে উল্লেখ করে বলেন, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইল ঘিরে সৃষ্ট গুঞ্জন নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওই ই-মেইলে ইরানবিরোধী অভিযানে সহযোগিতা না করা ন্যাটো মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনার কথা বলা হয়েছে। এর মধ্যে স্পেনকে জোট থেকে স্থগিত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।

এ প্রসঙ্গে সানচেজ বলেন, “স্পেন ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য এবং আমরা আমাদের সব দায়িত্ব যথাযথভাবে পালন করছি।” তিনি আরও যোগ করেন, তারা কোনো ‘ই-মেইলের ভিত্তিতে’ নয়, বরং আনুষ্ঠানিক নথি ও যুক্তরাষ্ট্র সরকারের ঘোষিত অবস্থানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়।

তিনি স্পষ্ট করেন, স্পেনের অবস্থান হলো—ন্যাটোর সঙ্গে পূর্ণ সহযোগিতা, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই।

উল্লেখ্য, ন্যাটো চুক্তিতে কোনো সদস্য দেশকে স্থগিত বা বহিষ্কারের সুস্পষ্ট বিধান নেই। তবে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মিত্র দেশের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। স্পেন, ফ্রান্স ও ইতালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও আখ্যা দিয়েছেন, যা জোটের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এসআর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা

ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত

গাজায় ইসরাইলি অপরাধে মার্কিন মদত বন্ধের দাবি রাশিদা তালিবের

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ১০ ডলার, অচল পাম্পের ডিসপ্লে!

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি