হোম > বিশ্ব > আমেরিকা

সামরিক চাপেও নতি স্বীকার নয়, ইরান ইস্যুতে কৌতূহলী ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন এবং জানতে চাইছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের পরও কেন তেহরান ‘আত্মসমর্পণ’ করেনি। শনিবার ফক্স নিউজে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

উইটকফ জানান, ওয়াশিংটন ইরানের ওপর চাপ বাড়াতে অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও বিভিন্ন অস্ত্র মোতায়েন করেছে। একই সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে ওমানের মধ্যস্থতায় জেনেভায় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে। চুক্তিতে অগ্রগতি না হলে ইরানকে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে বলেও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে।

সাক্ষাৎকারে উইটকফ বলেন, ট্রাম্প ‘হতাশ’ নন, তবে কৌতূহলী যে এত চাপের মুখেও ইরান কেন আলোচনায় নরম অবস্থান নিচ্ছে না। তিনি বলেন, ‘আমি ‘আত্মসমর্পণ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কিন্তু কেন তারা আমাদের কাছে এসে বলছে না যে তারা অস্ত্র চায় না এবং কী করতে প্রস্তুত তা জানাচ্ছে?’ তার মতে, তেহরানকে সেই অবস্থানে আনা সহজ হচ্ছে না।

এছাড়া উইটকফ নিশ্চিত করেন যে প্রেসিডেন্টের নির্দেশে তিনি ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে পাহলভি ইরানে ফেরেননি। তবে বৈঠকের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা