হোম > বিশ্ব > আমেরিকা

‘চুক্তি সম্পূর্ণ হয়েছে’, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে এবং এর অংশ হিসেবে তিনি হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার অনুমোদন দিয়েছেন। খবর আলজাজিরার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ’সবাইকে অভিনন্দন! চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।’

বিশ্বের জাহাজগুলোর উদ্দেশে ট্রাম্প বলেন, ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ পথ উন্মুক্ত রাখার ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থী আল-সাইয়েদকে যে ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পসহ বিরোধীরা

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

অসুস্থদের কর্মছাড় পেতে শারীরিক অক্ষমতার প্রমাণ দেওয়ার নিয়ম আটকে দিলেন মার্কিন বিচারক

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

আল-সাইয়েদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী প্রচারণা, ঐক্যবদ্ধ মুসলিমরা

আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ

জ্বালানির দাম বাড়ায় বিশ্বভ্রমণ বাতিল প্রমোদতরীর

আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে হোয়াইট হাউস

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধে বিপুল ব্যয়ের হিসাব প্রকাশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর ভোট কমাতে একই নামে প্রার্থী দাঁড় করানোর অভিযোগ