নোবেল শান্তি পুরস্কার জয়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির সংবাদমাধ্যম ‘এস্তাদাও’ এ তথ্য জানিয়েছে।
ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং বনভূমি সুরক্ষায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে আসছেন লুলা। ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনার ওপর গুরুত্বারোপের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করার প্রস্তাব দিয়েছেন তিনি।
সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, এ লক্ষ্য অর্জনে পররাষ্ট্রনীতির অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবকে কাজে লাগাতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ওপর নির্ভর করবেন লুলা। আগামী সরকারেও ভিয়েরা একই দায়িত্বে বহাল থাকতে পারেন।
অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন লুলা। ১৬ নভেম্বর থেকে তিনি স্পেন সফর শুরু করছেন। সফর শেষে তিনি নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেন লুলা। নির্বাচনের ফল ঘোষণার পর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।
এদিকে, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।
সূত্র: বার্তা সংস্থা তাস
আরএ