হোম > বিশ্ব > আমেরিকা

হামলায় বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগ ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরানের বিভিন্ন শহরে বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা ও বাজারসহ অন্তত ৩৩টি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। খবর আলজাজিরার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বিভিন্ন শহরে হামলার লক্ষ্যবস্তু হিসেবে স্কুল এবং হাসপাতালসহ বেসামরিক অবকাঠামোকে বেছে নেওয়া হয়েছে।

তার দেওয়া তালিকায় তেহরানের নিলুফার স্কয়ার এলাকার আবাসিক ভবন, তেহরান ও আহভাজের হাসপাতাল, তেহরান গ্র্যান্ড বাজার, রাজধানীর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদ কমপ্লেক্স এবং মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের মারাগেহ শহরের আবাসিক এলাকা এবং ফার্স প্রদেশের লামার্দে একটি ক্রীড়া হলও হামলার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি। এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

ইরানের ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মোট ৩৩টি স্থাপনা ও স্থানে আঘাত হেনেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

‘আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান’—মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ