হোম > বিশ্ব > আমেরিকা

প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেলআবিবে ইরানি ক্ষেপণাস্ত্র, নিহত ১

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দ্বিতীয় দিনের মতো পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।তেল আবিবের কেন্দ্রে অবস্থিত একটি আবাসিক এলাকায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর জানিয়েছে বিবিসি। এতে এক নারীর মৃত্যু হয়, যা এই যুদ্ধে ইসরাইলের প্রথম মৃত্যুর খবর।

বিবিসি জানায়, ওই নারী যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেটি বিস্ফোরিত হয়েছে। ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য বুলডোজার ঘটনাস্থলে রয়েছে।

বিবিসির তার সংবাদদাতার বরাতে জানায়, এখানে গাড়ি চালানোর সময়, তারা সরাসরি তাদের মাথার উপরে বিস্ফোরণ দেখতে পায়, কেননা ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ইসরাইলি ইন্টারসেপ্টর নিক্ষেপ করছে। ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রায় সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে তারপরেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আসছে। বিশেষ করে যখন ঘন ব্যারেজে অনেক ক্ষেপণাস্ত্র একত্রে ছোঁড়া হয়।

শনিবার ইরানের হামলায় ইসরাইলের রাজধানী তেলআবিবে কমপক্ষে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি থেকে সরিয়ে ৩০০ বাসিন্দাকে তিনটি হোটেলে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও