হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরান চুক্তির প্রতি সমর্থন জানালেন স্টারমার

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরান-সংক্রান্ত সম্ভাব্য চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, যেকোনো সমঝোতা যেন ‘টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি’ নিশ্চিত করতে সক্ষম হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার স্টারমারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্য যেকোনো শান্তি চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত এবং এর সফলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, স্টারমার ও ট্রাম্প উভয়েই একমত হয়েছেন যে বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কমাতে সমুদ্রপথে অবাধ নৌ-চলাচল পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।

দুই নেতা ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চলমান আলোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প নতুন একটি বিবৃতি দেন। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘চুক্তিটি আগামীকাল (রোববার) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে।’

আরেক পোস্টে বলেছেন, পরবর্তী সময়ে পরিস্থিতি শান্ত হলে যুক্তরাষ্ট্র ইরানে গিয়ে বি-২ বোমারু বিমানের হামলায় ভূগর্ভে চাপা পড়ে যাওয়া পারমাণবিক ধুলাবালি সংগ্রহ করবে।

ট্রাম্প আরও বলেন, ‘আশা করি এই প্রক্রিয়া দ্রুত, সহজ ও মসৃণভাবে সম্পন্ন হবে। যদি তা না হয়, তাহলে আমাদের কাছে চূড়ান্ত বিকল্প রয়েছে, যা আশা করি আর কখনো ব্যবহার করতে হবে না।’

সূত্র: আলজাজিরা।

শান্তিতে নোবেল বিজয়ীর নাম আগে কখনো শুনিনি: ট্রাম্প

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা