হোম > বিশ্ব > আমেরিকা

হামলার আগে ইরানকে যৌথ পারমাণবিক কর্মসূচির প্রস্তাব— দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইরানের ওপর সামরিক হামলার আগে তেহরানের কাছে যৌথ বেসামরিক পারমাণবিক কর্মসূচির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনটি দাবি করেছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। খবর আলজাজিরার

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচকরা ইরানের সঙ্গে “সৎ উদ্দেশ্যে” আলোচনা করেছিলেন, তবে তেহরান সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে।

তবে আলোচনার মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। তার দাবি, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে রাজি হয়েছিল এবং আলোচনা চলমান অবস্থাতেই যুক্তরাষ্ট্র হামলা চালায়।উদ্বেগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুধবার সাংবাদিকদের ব্রিফিংয়ে লেভিট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ছিল ইরানের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব।

এছাড়া শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ইরানকে পারমাণবিক জ্বালানি সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে মার্কিন বিনিয়োগে একটি যৌথ বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার কথাও বলা হয়েছিল।

তবে এসব সুবিধার বিনিময়ে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো স্থায়ীভাবে ভেঙে ফেলতে হবে—এমন শর্ত দেওয়া হয়েছিল বলে জানান লেভিট।

তিনি বলেন, “তারা শান্তির জন্য ‘হ্যাঁ’ বলতে অস্বীকার করেছে। আর এখন তারা তার পরিণতি ভোগ করছে।”

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী