হোম > বিশ্ব > আমেরিকা

বৃহস্পতিবার জেনেভায় ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক : জেলেনস্কি

আমার দেশ অনলাইন

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ বৃহস্পতিবার জেনেভায় মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে কিয়েভ। মার্চের শুরুতে রাশিয়াকে নিয়ে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই উদ্যোগটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নেতৃত্বে চলমান সর্বশেষ কূটনৈতিক তৎপরতার অংশ। তবে এখন পর্যন্ত ক্রেমলিনের চার বছরব্যাপী ইউক্রেন আগ্রাসন বন্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাংবাদিকদের বলেন, তিনি আগামীকাল মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে বসবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি রাশিয়াকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনা এবং সেই বৈঠক মার্চের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে বলে তারা আশা করছেন।

উমেরভের এক উপদেষ্টা জানান, বৃহস্পতিবারের বৈঠকটি জেনেভায় অনুষ্ঠিত হবে। চলতি মাসের শুরুতেও সেখানে রুশ, ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

জেলেনস্কি আরও বলেন, আসন্ন বৈঠকের আলোচ্যসূচিতে যুদ্ধবন্দি বিনিময় এবং ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধি প্যাকেজ অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে উইটকফ চলতি সপ্তাহের শুরুতে আলোচনার বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য শান্তি চুক্তিতে পৌঁছানোর পথ খুঁজতেই এই সংলাপের আয়োজন করা হচ্ছে।

এসআর

নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ভ্যান্স

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

বলিভিয়ায় জরুরি অবস্থা জারি, বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প